image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা।

বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো: আখতারুজ্জামান মিয়া এমপি’র বড় ভাই মো: আসাদুজ্জামান মিয়া জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন,  “মো: আসাদুজ্জামান মিয়া’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মো: আসাদুজ্জামান মিয়া ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মো: আসাদুজ্জামান মিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
Tarique Rahman

Chairman of the BNP

Mr. Tarique Rahman

Share your valuable advice on nation-building